শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন




বাজেটের সব তথ্য পাওয়া যাবে যেসব ওয়েবসাইটে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৫ জুন, ২০২৪ ৯:০৪ pm
JS Bangladesh National Parliament Jatiya Sangsad Bhaban House জাতীয় সংসদ ভবন পার্লামেন্ট js বাজেট পাস
file pic

২০২৪-২৫ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকার ও দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট এটি।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট (www.mof.gov.bd) এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.nbr.gov.bd) বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন।

এর পাশাপাশি দেশ বা বিদেশ থেকে budgetfeedback@finance.gov.bd–এ ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বাজেট উপস্থাপনের পরদিন (শুক্রবার) বেলা ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট। এ ছাড়া বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD