শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন




আইসিজে প্যানেল থেকে পদত্যাগ করলেন ইসরাইলি বিচারপতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১১:০৪ am
World Court International Court of Justice ICJ আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে World Court International Court of Justice ICJ আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি icc International Crimes Tribunal International Criminal Court
file pic

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্যানেলের ইসরাইলি বিচারপতি অ্যাহরন বারাক পদত্যাগ করেছেন। গাজায় ইসরাইলের গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতের অ্যাডহকভিত্তিতে বিচারপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।

গত ৪ জুন তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে ৮৭ বছর বয়স্ক বারাক ব্যক্তিগত এবং পারিবারিক কারণের কথা উল্লেখ করেন। তার শূন্য আসনে ইসরাইল কাকে নিয়োগ দেবে, তা এখনো জানা যায়নি। তবে সংশ্লিষ্ট দেশ ইচ্ছা করলে অন্য দেশের কাউকেও ওই পদে নিয়োগ করতে পারে।

হেগস্থ আইসিজের নিয়ম অনুযায়ী, আইসিজের বিচারক প্যানেলে সংশ্লিষ্ট দেশের কোনো বিচারপতি না থাকলে ওই দেশ তাদের পক্ষ থেকে একজনকে মনোনীত করতে পারে।

বারাক ছিলেন ইসরাইলের সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি। তিনি তার দায়িত্ব পালনের সময় সহযোগিতা করার জন্য আদালতের স্টাফ এবং অন্য বিচারপতিদের ধন্যবাদ জানান।

এদিকে ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, আদালত যত দিন পর্যন্ত ‘বাস্তবভিত্তিক’ থাকবে, তত দিন তার বিচারপতি নিয়োগ করে যাবেন। তারা জানান, এখন পর্যন্ত আদালতের আদেশগুলো ইসরাইলি বাহিনীর যুদ্ধ লক্ষ্য হাসিলে কোনো ধরনের ক্ষতি করেনি।

সূত্র: আলজাজিরা, জেরুসালেম পোস্ট




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD