শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন




ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে কুড়িগ্রামে মাধবরাম গ্রামে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ জুন, ২০২৪ ৯:৩৫ pm
Kurigram District কুড়িগ্রাম জেলা কুড়িগ্রামে কুড়িগ্রাম
file pic

উত্তরের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ধরলাপাড়ে কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর মহাসড়কের মাধবরাম গ্রামে হতে যাচ্ছে ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

কুড়িগ্রামে ভুটানি অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে অনুরোধ জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। গতকাল শনিবার রাতে ভুটান সফররত সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ভুটানের রাজা এই অনুরোধ জানান। উপদেষ্টার দপ্তর থেকে আজ রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান থেকে ধরলার দূরত্ব প্রায় ৫০০ মিটার, কুড়িগ্রাম শহর এক কিলোমিটার, রেলওয়ে স্টেশন তিন কিলোমিটার, সোনাহাট স্থলবন্দর (ভারতের আসামের সঙ্গে যুক্ত) ৪৪ কিলোমিটার, চিলমারী নৌবন্দর ৩৪ কিলোমিটার, রংপুর নগরী ৫২ কিলোমিটার ও লালমনিরহাট বিমানবন্দর ৩১ কিলোমিটার। ইতিমধ্যে বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে জিটুজি-ভিত্তিক প্রস্তাবিত ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ভুটানের রাজা।

সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভুটানের রাজা ভুটানের গেলেফু জেলায় নিমার্ণাধীন অর্থনৈতিক হাবে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। বাংলাদেশের আগ্রহী বিনিয়োগকারীদের সেখানে বিনিয়োগের আমন্ত্রণও জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD