শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন




ইসমাইল হানিয়া হত্যা

প্রিয় মেহমানের রক্তের বদলা নেয়া হবে: খামেনি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ৭:০৭ pm
Ali Hosseini Khamenei president of Iran from 1981 to 1989 সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ী سید علی حسینی خامنه‌ای‎‎ ইরানি সর্বোচ্চ নেতা। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন আলি খামেনি Sayyid Ebrahim Raisolsadati Ebrahim Raisi President of Iran ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান Iran Tehran ইরান তেহরান ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran সায়্যিদ ইব্রাহিম রাইসুল সাদাতি سید ابراهیم رئیس‌الساداتی‎‎ খামেনি
file pic

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইসরায়েলকে কঠোর জবাব পেতে হবে। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেয়া দায়িত্ব মনে করে।

বুধবার ভোরে রাজধানী তেহরানে হামাস নেতার শাহাদাতের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, ‘অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে, তবে এর মধ্যদিয়ে নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে।’

ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন।

খামেনি বলেন, আল্লাহর পথে শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না। তবে এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে ঘটেছে সে জন্য জন্য তার রক্তের বদলা নেয়া আমরা দায়িত্ব বলে মনে করি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD