শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন




সীমান্ত হত্যা-তিস্তা নিয়ে দিল্লিকে কড়া বার্তা ঢাকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ৮:৫৩ pm
India flag ভারত পতাকা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত BSF road সীমান্তে মিলনমেলা
file pic

বাংলাদেশ ও ভারত চাইলে সীমান্ত হত্যা বন্ধ করা সম্ভব। এছাড়া দিল্লি চাইলে তিস্তা নদী থেকে বাংলাদেশকে কিছু পানি দিতে পারে।

বুধবার (১৪ আগস্ট) ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে এসব বার্তা দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টো মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত নিয়ে আমি বলেছি, এই একটা ইস্যু আমরা চাইলে দুই পক্ষ অবশ্যই বন্ধ করতে পারি। আমি তাকে (হাইকমিশনারকে) এটাও বলেছি, আমি যখন মুক্ত ছিলাম তখন এটা নিয়ে অনেক লিখেছি এবং সেটা আমরা বিশ্বাস। আমার বিশ্বাস, চাইলে আমরা এটা বন্ধ করতে পারি। তিনি একটু দ্বিমত পোষণ করার চেষ্টা করেছেন।

তৌহিদ হোসেন বলেন, আমি বলেছি, সম্পর্ক মানুষ কেন্দ্রিক হবে। শুধু সরকার আর সরকারের মধ্যে সম্পর্ক হবে, মানুষের কোনো ভূমিকা থাকবে না; সেটা নয়। কিছু সমস্যা আছে এটা দূর করতে হবে, ভালো করতে হবে। মানুষ যেন মনে করে তারা আমাদের বন্ধু।

তিস্তার পানি বন্টন নিয়ে আলাপের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তার কথা আমি এটুকু বলেছি, পানি কম আছে আমি জানি। তিস্তায় এক দেশের জন্য যেটুকু পানি সেটুকু নাই। কিন্তু আছে তো। আমি তাকে এ কথাটা বলেছি, পানি কম আছে, খুবই কম আছে। কিন্তু আছে তো। ১০০ কিউসেক পানিও যদি থাকে আপনারা আমাদের ৩০ কিউসেক পানিও দিতে পারেন না?

তবে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে কোনো আলোচনা হযনি বলে জানান তৌহিদ হোসেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD