শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন




চিনির দাম কেজিতে কমেছে ১০ টাকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ৮:২৫ pm
sugar sugar sweet tasting soluble carbohydrates food monosaccharides glucose fructose galactose চিনি বস্তা সুক্রোজ গ্লুকোজ
file pic

গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে চিনির দাম। কদিন আগেও খুচরা বাজারে যে চিনি প্রতিকেজি ১৩৫ টাকায় বিক্রি হতো, আজ শনিবার তা বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১২৭ টাকায়। বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের পাইকারি ও খুচরা দুই বাজারেই চিনির দাম কমেছে।

সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কোম্পানি অনুযায়ী প্রতিকেজি চিনি ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ আগস্টের পর থেকে চিনির দাম কমেছে। এর আগে প্রতিকেজি চিনি পাইকারিতে ১২২ টাকা থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। অপরদিকে, সরকারি চিনি মিলগেটে বিক্রি করা হচ্ছে ১২৫ টাকা করে। এ দাম দীর্ঘদিন ধরে একই রকম আছে। তবে আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমেছে। সে অনুযায়ী দেশে চিনির দাম আরও কমা উচিত ছিল।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD