শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন




অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: এনবিআর চেয়ারম্যান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ৫:০৯ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর NBRএনবিআরভবন
file pic

গত ১৫ বছরে আর্থিক খাতে যারা লুটপাট ও অর্থপাচার করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। পাশাপাশি এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বৈঠকে এসব কথা জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর রোববার রাজস্ব ভবনে প্রথম অফিস করেন আবদুর রহমান। শুরুতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সংগে বৈঠক করেন। এরপর গণমাধ্যম কর্মীদের সংগে মত বিনিময় করেন তিনি।

তিনি জানান, গণুঅভ্যুত্থানের স্পিরিট কাজে লাগিয়ে এনবিআর সংস্কার করা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, ছোট-বড় সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্বৃত্ত যাতে তৈরি না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে।

তিনি আরও জানান, ব্যবসা বাণিজ্য গতিশীল করতে আইনগুলো শিগগিরই আধুনিকায়ন করা হবে। রাজস্ব আদায় করতে গিয়ে ব্যবসার যে ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান।

কালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অশোভনীয়

কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অপ্রত্যাশিত ও অশোভনীয়।

তিনি বলেন, এই পদক্ষেপ অবশ্যই দুর্নীতিকে উৎসাহিত করবে, সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। আমি যখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলাম, তখন ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম।

দেশের একজন নাগরিকের জন্য এটা মোটেও ভালো অভ্যাস নয় মন্তব্য করে আবদুর রহমান খান বলেন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলে তা বাতিল করা হতে পারে। এই মুহূর্তে চূড়ান্ত কিছু বলতে পারছি না।

অর্থপাচারের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে কিনি বলেন, ব্যবসাবান্ধব আইন করতে এনবিআরের তিনটি উইংয়ে বিদ্যমান আইন পর্যালোচনার জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD