শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন




রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প যাচাই–বাছাই হবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ৯:১৫ pm
ওয়াহিদউদ্দিন ওয়াহিদ উদ্দিন মাহমুদ Wahiduddin Mahmud economist member of the United Nations Committee for Development Policy Ministry of Finance and Planning in the Caretaker Government of Bangladesh ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রখ্যাত অর্থনীতিবিদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ মন্ত্রণালয় দায়িত্ব পালন Wahiduddin Mahmud
file pic

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প কিংবা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) যাওয়ার প্রক্রিয়াধীন আছে, এমন প্রকল্প আবার যাচাই–বাছাই করা হবে। এসব প্রকল্প দ্রুত মূল্যায়ন করা হবে। প্রয়োজনে ছাঁটাই করা হবে।

সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে এ সভা হয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, চলমান প্রকল্প হলেই রেখে দিতে হবে, তা নয়। লাভ হবে না, এমন প্রকল্প বাদ দেওয়া ভালো। এমন অনেক প্রকল্প আছে, যেগুলো খুবই অপচয়মূলক। সড়কসহ বেশ কিছু অবকাঠামো প্রকল্পে বিশ্বের সবচেয়ে বেশি খরচ হয়েছে বলে দেখা গেছে। অনেক সময় ঠিকাদারদের স্বার্থ দেখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মেগা প্রকল্প সম্পর্কে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মেগা প্রকল্পগুলো কোন পর্যায়ে আছে, তা দেখতে হবে। প্রকল্প প্রলম্বিত হলে অনেক ক্ষতি হয়, এমন ধারণা আছে। বাকি অর্থ খরচ হলে লাভ হবে নাকি ক্ষতি হবে, তা বিবেচনায় আনতে হবে। এটাই অর্থনৈতিক যৌক্তিকতা। ক্ষতি হলে বাদ দেওয়া ভালো। খরচ হয়ে যাওয়া অর্থ নিমজ্জিত খরচ। সরকারি অর্থ খরচের পেছনে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শিক্ষা খাত সম্পর্কে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা বলেন, ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় ও এমনকি চতুর্থ পর্যায়ের মানুষও নিরুদ্দেশ হয়ে গেছেন। সেখানে লোকবল দেওয়াই এখন অন্যতম প্রধান কাজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD