শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন




নিত্যপণ্যের দাম দুই বছরে ৫০ শতাংশ বেড়েছে: ড. মোস্তাফিজুর রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪ ১:৪৭ pm
Professor Mustafizur Rahman economist Centre for Policy Dialogue CPD সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ড. মোস্তাফিজুর রহমান মুস্তাফিজুর
file pic

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, গড় মূল্যস্ফীতি দিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি নির্ধারণ করা কঠিন। তবে সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, গত দুই বছরে নিত্যপণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ।

শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি সফল হওয়া ছাত্র-জনতার আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কার দিয়ে শুরু হলেও অর্থনৈতিক বৈষম্যের প্রভাবের ক্ষোভে জনগণের অংশগ্রহণ এটিকে আরও বেগবান করেছে। বিশেষ করে নানা অব্যবস্থাপনার কারণে গত দুই বছর ১০০ টাকার জিনিসপত্রের দাম ১৫০ টাকা হয়ে গেছে। এ সময়ে মূল্যস্ফীতির ১০ থেকে ১২ শতাংশ বলা হলেও নিত্যপণ্যের দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD