শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন




সেলিম ওসমানের পদত্যাগ, বিকেএমইএ’র নতুন সভাপতি হাতেম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ৫:৫৮ pm
labour Textiles Textile garment factory garments industry rmg bgmea worker germent পোশাক কারখানা রপ্তানি শিল্প শ্রমিক আরএমজি সেক্টর বিজিএমইএ poshak shilpo
file pic

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক এমপি এ কে এম সেলিম ওসমান। সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। তিনি চার বছর ধরে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে বিকেএমইএর সহসভাপতি ছিলেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকেএমইএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেএমইএ- এর ঢাকা কার্যালয়ে রোববার সংগঠনের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এত নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এ কে এম সেলিম ওসমান সংগঠনের সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন। তাঁর এ সিদ্ধান্ত পর্ষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পর্ষদ সভায় অনলাইনে যুক্ত হয়ে বিদায়ী সভাপতি সেলিম ওসমান বক্তব্য দেন।

সভায় বিকেএমইএর নতুন পরিচালনা পর্ষদে সহসভাপতি থেকে নির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ফজলে শামীম এহসানকে। এ ছাড়া পরিচালক থেকে সহসভাপতি হয়েছেন মো. শামসুজ্জামান।

নতুন পরিচালনা পর্ষদে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে রয়েছেন মনসুর আহমেদ। সহসভাপতি পদে আরও আছেন অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।

সভাপতির দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ হাতেম বলেন, পর্ষদের মেয়াদ শেষ হলে ভোটের আয়োজন করা হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিকেএমইএ কাজ করবে। প্রধান উপদেষ্টার ভাবমূর্তি কাজে লাগিয়ে কীভাবে তৈরি পোশাকের রপ্তানি আরও বাড়ানো যায় সেই চেষ্টা আমরা করব।

উল্লেখ্য, সেলিম ওসমান বিকেএমইএর সভাপতির পদে ছিলেন ২০১০ সাল থেকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD