শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন




ভিসা আবেদনকারীদের নতুন বার্তা দিলো মার্কিন দূতাবাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০০ pm
High Commission ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। গত সোমবার (২ সেপ্টেম্বর) থেকে পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে দূতাবাস।

তবে কনস্যুলার সেবা চালু হলেও মার্কিন দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত সেবা সীমিত থাকবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের উদ্দেশে এ বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার শাখা পুনরায় রুটিন কনস্যুলার সেবা চালু করেছে। কিন্তু দূতাবাসের সব কর্মকর্তারা ঢাকায় না ফেরা পর্যন্ত কনস্যুলার সেবা সীমিত থাকবে।

জাতীয় ভিসা কেন্দ্র (এনভিসি) দ্বারা পূর্বের নির্ধারিত সব ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। তবে পরে অনুমতির ভিত্তিতে ধীরে ধীরে এসব সাক্ষাৎকার পুনরায় নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, বাংলাদেশের নাগরিক ও বাসিন্দাদের জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্র্যান্ট ভিসা কার্যক্রম সম্পন্ন করা হয় ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD