শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন




বড় ব্যতিক্রম, প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন ৭ জন, আগে যেতেন ১৫০-২০০

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ৫:১১ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২২ থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হবেন সাত জন। সাম্প্রতিক অতীত বিবেচনায় এটি একটি বড় ব্যতিক্রম।

শেখ হাসিনার শাসনামালে ১৫০-২০০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘের বিভিন্ন পোগ্রামে যোগ দেয়া হতো। এ ধরনের বড় বহর নিয়ে যাওয়ার অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার এতে রা করেনি।

এবার ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য, দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক ড. শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে ২২৭ জনের একটি বহর নিয়ে নিউ ইয়র্কে ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দেন। ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে শেখ হাসিনার বহরে সদস্য সংখ্যা ছিল ১৭৮ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১৩৪ জন।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন আগামী ১০ই সেপ্টেম্বর শুরু হবে। উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনা শুরু হবে ২৪শে সেপ্টেম্বর।

বৈশ্বিক সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে আগামী ২২ ও ২৩শে সেপ্টেম্বর ‘সামিট অব দ্য ফিউচার’ এ বিশ্ব নেতারা যোগ দিবেন। mzamin




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD