শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন




ধেয়ে আসছে দানব ঝড় হারিকেন মিল্টন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ১২:১৮ am
Tidal bore মাইক mike microphone CYCLONE MOCHA ghurnijhor সাইক্লোন ঘূর্ণিঝড় মোখা টর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cycloneটর্নেডো Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone বজ্রপাত micking ঘূর্ণিঝড় মোখা মাইকিং ঘূর্ণিঝড়
file pic

প্রচণ্ড শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে দানব ঝড় হারিকেন মিল্টন। এই ঝড়ের ফলে জীবন নাশের আশঙ্কা রয়েছে। চলতি বছর উত্তর আটলান্টিক সহাসাগরে সৃষ্ট ঝড়ের মধ্যে মিল্টন হলো সবচেয়ে শক্তিশালী হারিকেন। খবর বিবিসি

মাত্র দুই সপ্তাহ আগে ফ্লোরিডাতে আরেকটি শক্তিশালী ঝড় হেলেন আঘাত হেনেছিল। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতে এবার আসছে মিল্টন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেন মিল্টনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে ফ্লোরিডায় আঘাত হানবে।

ঝড়টি টাম্পা শহরের নিকটবর্তী এলাকায় আছড়ে পড়বে। এই মেট্রোপলিটন এলাকাতে প্রায় ৩০ লাখের বেশি মানুষ বসবাস করে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঢেউ আঘাত হানতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেন মিল্টনের প্রভাবে উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে। হারিকেনটি রোববার পর্যন্ত ১ ক্যাটাগরিতে ছিল। পরবর্তীতে এটি দ্রুত শক্তি সঞ্চার করে ৪ ক্যাটাগরিতে রুপান্তরিত হয়। সর্বশেষ এটি ক্যাটাগরি ৫ এ পৌঁছেছে। ঝড়টি মেক্সিকো উপসাগর হয়ে ফ্লোরিডায় আঘাত হানবে।

এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্তিস সতর্ক করে বলেন, ঝড়টি দানবীয় শক্তি নিয়ে আঘাত হানবে। এর ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

হারিকেন মিল্টন যে অঞ্চলে আঘাত হানবে ওই সব অঞ্চলের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া স্থানীয়রা ঘরবাড়ি নিরাপদ আশ্রয়ে ছুটছে।

ক্যাটাগরি-৫ হারিকেন কী?

শক্তির দিক দিয়ে হারিকেন বা ঘূর্ণিঝড়কে ৫টি স্থরে ভাগ করা হয়েছে। যখন কোনো হারিকেন ক্যাটাগরি-৫ এ পৌঁছায় তখন সেটিকে বিপর্যয়কর ঝড় হিসেবে ঘোষণা করা হয়। জাতীয় মহাসাগরীয় বায়ুমণ্ডলীয় সংগঠন এ তথ্য জানিয়েছে। এ ঝড় ঘণ্টায় ২৪৯ কিলোমিটার গতিতে আঘাত হানে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD