শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন




‘শেখ হাসিনা তার পতন হবে কল্পনাও করেননি, কিন্তু ভারত জানতো’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ১০:১০ am
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm
file pic

৫ আগস্টের আগে হাসিনা তার পতন হবে কখনো কল্পনাও করেননি, কিন্তু ভারত জানতো বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক বিশেষ সচিব পিনাক রঞ্জন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পিনাক রঞ্জন।

‘বাংলাদেশে যা ঘটছিল ভারত কী তা জানতো’ এমন প্রশ্নের উত্তরে পিনাক রঞ্জন বলেন, ‘অবশ্যই আমরা জানতাম’।

তিনি বলেন, তবে প্রশ্ন হচ্ছে হাসিনা তার পতন হবে সেটা ধারণাও করতে পেরেছিলেন কিনা।

ঢাকায় ভারতের এই সাবেক রাষ্ট্রদূত বলেন, ‘আমার মনে হয়, তিনি (হাসিনা) ধারণা করেননি। আসলে যদি আপনি ১৫ বছর ক্ষমতায় থাকেন, তখন তো মনেই হবে যে সব ঠিকঠাক আছে।’

২০০৭-০৯ সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন পিনাক, যে সময়ে ঘটেছিল ১/১১ এর পটপরিবর্তন। তার আগে ১৯৯৯-২০০২ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের কূটনীতি বিষয়ক সম্পাদক শুভজিৎ রয়কে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সুপ্রিমকোর্ট কোটার অনুপাত ৭ শতাংশ করার পরে বিক্ষোভ প্রশমিত হবে বলে মনে করেছিলাম। এসব বিক্ষোভে চলাকালে ৩০০ জনের বেশি নিহত হয়। বিক্ষোভকারীরা তখন ৯ দফা দাবি নিয়ে ফিরে আসে। তারা কয়েকজন মন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগসহ অন্যান্য দাবি করে। যদিও কেন তারা এসব (দাবি) করেছে, তা একটি রহস্য।’

‘এদিকে হাসিনা অবশ্যই তার মন্ত্রীদের বরখাস্ত করতে রাজি হননি, তখন তারা আবারও তাণ্ডব শুরু করে। এইবার অত্যন্ত কার্যকর একটি শক্তি তাদেরকে সমর্থন দেয়’- দাবি করেন তিনি।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD