শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন




নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি সেলিম সম্পাদক আলী নির্বাচিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪ ১:২০ am
abroad New York City নিউ ইয়র্ক শহর ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

আগামী দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি ও সেক্রেটারি পদের জন্য নির্বাচিত হয়েছেন আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী। নির্বাচনে দুইটি প্যানেল অংশগ্রহণ করে। এর মধ্যে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে সেলিম-আলী পরিষদ। এ পরিষদে সভাপতি পদে ৭২ শতাংশ ভোট পেয়ে আতাউ রহমান সেলিম ভোট পেয়েছেন ৫২৮৯টি। আর সাধারণ সম্পাদক পদে ৫১৭৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী।

অন্যদিকে রুহুল-জাহিদ পরিষদের সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিক ভোট পেয়েছেন ৩৮২০টি। আর সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু পেয়েছেন ৩৮৭২টি।

এর আগে স্থানীয় সময় রোববার সকাল সোয়া ৯টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত চলে ভোট। আনন্দঘন পরিবেশে নিউইয়র্কের ব্রোঞ্জ, জ্যামাইকা, কুইন্স, ওজন পার্ক ও ব্রকলিনসহ ৫টি সেন্টারে ভোট দেন ভোটাররা

বিভাজন নয়, বাংলাদেশিদের কর্মসংস্থান নিশ্চিত করা, যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন তাদের সহযোগিতাসহ সার্বিকভাবে কমিউনিটির পাশে থাকবে সংগঠনটি, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের।

বাংলাদেশ সোসাইটি ইনক-এর এবারের নির্বাচনে ৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১৮ হাজার ৬১৩ জন। ১৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন। রোববার দিনব্যাপী ভোট পড়ে ৫৫ শতাংশ।

১৯৭৫ সালে নিউইয়র্কের কুইন্সে বাংলাদেশি-মার্কিন চিকিৎসক, ফার্মাসিস্ট ও ব্যবসায়িরা মিলে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ সোসাইটি ইনক। বাংলা শিক্ষার স্কুল চালু, ফ্রি কনস্যুলেট সেবা, ওষুধ সরবরাহসহ কমিউনিটির সেবায় কাজ করছে এই সংগঠন।

এম এম মাসুদ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD