শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন




আইএমএফের ঋণের ১.১ বিলিয়ন ডলার আসবে ফেব্রুয়ারি-মার্চে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ ৯:৩৩ pm
imf আইএমএফ International Monetary Fund আন্তর্জাতিক মুদ্রা তহবিল
file pic

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান ঋণ সহায়তার চতুর্থ কিস্তির ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাওয়া যাবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা জানান। তিনি জানান, আইএমএফের ১৩ সদস্যের প্রতিনিধিদলটি সরকারের শীর্ষ পর্যায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফ মিশন আসছে, এটা একটি রিভিউ মিশন। আমাদের আইএমএফের যে প্যাকেজ আছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার, আমরা যেটা পেয়েছি, এখন ফোর্থ চান্স (চতুর্থ কিস্তি)। এটা আমরা আশা করছি ১ দশমিক ১ বিলিয়ন ডলারের মতো। যাই হোক ওরা দেখে রিপোর্ট করবে।

ব্যাংক খাত বিষয়ে তিনি বলেন, ডিপোজিটের যে চাপ রয়েছে তা থেকে উত্তরণে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়া হয়েছে। খুব দ্রুতই সেগুলো ভালো অবস্থায় ফেরত আসবে। আর আর্থিকখাত সংস্কারে এমন পদক্ষেপ নেয়া হবে যাতে আগামীর সরকার তা অনুসরণ করতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD