শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন




তৃতীয়বার জাতিসংঘ সিডিপির সদস্য হলেন দেবপ্রিয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ ৪:৫০ pm
sdg logo sustainable development goals টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি Debapriya Bhattacharya economist Centre for Policy Dialogue CPD সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ড. দেবপ্রিয় ভট্টাচার্য
file pic

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য হিসেবে আরও তিন বছরের জন্য নিয়োগ পেলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে ইউএন সিডিপির সদস্য হলেন তিনি। ড. দেবপ্রিয় ভট্টাচার্য গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো এবং এসডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত অর্থনীতির ওপর শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান।

মঙ্গলবার সেন্টার ফর পলিসি ডায়ালগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ড. দেবপ্রিয় ভট্টাচার্য আগামী বছরের ১ জানুয়ারি থেকে তৃতীয়বারের মতো ইউএন সিডিপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ মহাসচিব এই পদটিতে দেবপ্রিয় ভট্টাচার্যকে পুনর্নিয়োগের জন্য মনোনীত করেছেন। ২০১৮ সাল থেকে ইউএন সিডিপির সদস্য হিসেবে কাজ করছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সিডিপি প্রতি তিন বছরে একবার স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা পর্যালোচনা করে থাকে। নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এ তালিকায় অন্তর্ভুক্তি ও উত্তরণের যোগ্যতা সম্পর্কে ইকোসক এবং জাতিসংঘ সাধারণ পরিষদে সুপারিশ প্রদান করে থাকে এ কমিটি। নতুন সিডিপি কমিটি অন্যান্য বিষয়ের পাশাপাশি আগামী ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের বিষয়টিও পর্যালোচনা করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD