শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন




রানার অটোমোবাইলসের লভ্যাংশ অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ ৫:৩৭ pm
Runner Automobiles Ltd রানার অটোমোবাইলস লিমিটেড
file pic

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। ২৩শে ডিসেম্বর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডারগণ ৩০শে জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং স্পন্সর পরিচালকদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন দেয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও বিগত বছরের আর্থিক অবস্থা ও শেয়ারহোল্ডারদের প্রশ্ন উত্তর পর্ব সম্পাদন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নজরুল ইসলাম এফসিএ, সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মিজানুর রহমান, সভায় উপস্থিত ছিলেন সিএফও সনৎ দত্ত এবং শেয়ারহোল্ডাররা। হাফিজুর রহমান খান রানার অটোমোবাইলস পিএলসির চেয়ারম্যানের দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যামে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD