শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন




সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় অর্থ পাচার কমে গেছে: ড. আহসান এইচ মনসুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ ৭:১৪ pm
গভর্নর Ahsan H Mansoor Policy Research Institute PRI আহসান এইচ মনসুর পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই
file pic

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় অর্থ পাচার কমে গেছে। ফলে অর্থটা বাহিরে ডাইভার্ট না হয়ে বাংলাদেশে রয়ে গেছে। যারা অর্থ নিয়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে তাদের অর্থ কীভাবে ফিরিয়ে আনতে হয় সে চেষ্টা আমরা করছি। চেষ্টার শেষ নাই। করে যাব ইনশাল্লাহ। হয়ত দেরিতে হলেও সফল হব।

তিনি বলেন, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল। ব্যালেন্স অব ক্রেডিটের কারণে অবমূল্যায়ন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। রিজার্ভ আর কমছে না। গত ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বিক্রি করেনি। ব্যালেন্স অব পেমেন্টে যে ঘাটতি ছিল এখন আর ঘাটতি নেই, এখন ব্যালেন্স হয়ে গেছে। রেমিটেন্সে বিরাট একটা পরিবর্তন এসেছে। গত পাঁচমাসে আমাদের অতিরিক্ত তিন মিলিয়ন রেমিটেন্স এসেছে।

শনিবার ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনাদের ভাই-বোন যারা বিদেশে চাকরি করছেন তাদের টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সঙ্গে আপনারা সেই টাকা পাচ্ছেন। ইসলামী ব্যাংক সেখানে এক বিশাল ভূমিকা পালন করছে। যদি ইতিহাসে দেখি, ইসলামী ব্যাংক এক নম্বর রেমিটেন্স সংগ্রহকারী ব্যাংক।

ব্যাংকিং খাতে আস্থা রাখতে বলে তিনি বলেন, খাদ্যপণ্যের কারণেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি আছে। খাদ্যপণ্যের দাম আমরা আশা করছি কমে আসবে। আগামী চার-পাঁচ মাসের মধ্যে একটা স্বস্তির জায়গায় পৌঁছে যাবে। ব্যাংক কোনো ব্যক্তি প্রতিষ্ঠান নয়। ব্যাংক কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। যেভাবে দেখা হয় সেটা ভুল, আর যেভাবে দেখা হত সেটাও ভুল। ব্যাংক হচ্ছে একটা আমানতকারী প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আব্দুল জলিল, এফসিএস চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক কমিটির চেয়ারম্যান ড. এম মাসুদ রহমান, ইনডিপেন্ডেন্ট ডাইরেক্টর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

প্রবন্ধ উপস্থাপন করেন শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD