শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন




টেকসই অর্থনীতির জন্য সংস্কারমুখী পদক্ষেপের বছর ২০২৪

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৪:৪৭ pm
শেয়ার বাজার শেয়ারবাজার বাজেট Budget বাজেট Budget বাজেট Inflation মূল্যস্ফীতি index dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down বাজেট বাজেট Budget-বাজেট
file pic

আশা-আকাঙ্ক্ষায় ভরা বাংলাদেশ আজ নানামুখী সংকটে জর্জরিত। দেড় দশকের একক শাসনের স্বৈরাচারী আচরণ আর তথাকথিত উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকা অর্থনৈতিক বাস্তবতা দিন দিন আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে দেশকে।

আওয়ামী সরকারের পতনের মূল কারণ হিসেবে অর্থনীতির দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর পরই দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ দায়-দেনা, আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট, এবং বাজার ব্যবস্থাপনায় চরম দুর্বলতা একের পর এক প্রকাশ পাচ্ছে। এটি শুধু সরকারের দুর্নীতি আর অদক্ষতাকেই নয়, বরং দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থাকেও সামনে নিয়ে এসেছে।

এ বিষয়ে সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা অথবা শেয়ার বাজারে পুঁজি বিনিয়োগের প্রয়োজনীয়তার দৃষ্টিভঙ্গিতে বলি, সব জায়গাতেই অনেক সমস্যা রয়ে গেছে। আর ইউএনডিপির সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, সবটা মিলিয়ে ২০২৪-এ আমরা যে অর্থনীতি পেয়েছি সেটা একটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

আলোচিত অর্থনৈতিক শ্বেতপত্রে এসব বিষয়ে আরও বিস্তৃত পরিসরে উঠে আসে। পরবর্তীতে অর্থনীতির গতি ফেরাতে চারটি ভিন্ন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রাজস্ব খাত, অর্থনৈতিক কৌশল পুননির্ধারণ, বিদ্যুৎ-জ্বালানির চুক্তি পর্যালোচনা ও ব্যাংকিং টাস্কফোর্স – কাজও শুরু করে অল্প সময়ে। এছাড়া, প্রবৃদ্ধির গতি ফেরাতে সহজ করা হয় আমদানি প্রক্রিয়া। বাজেট পর্যালোচনা করে অপ্রত্যাশিত ব্যয় কমানো, অভ্যন্তরীণ আয় বাড়াতে নেয়া হয়েছে অভিনব সব উদ্যোগ।

বিশ্লেষকরা মনে করেন, ২০২৪ এর সংস্কারমুখী এসব পদক্ষেপ, অর্থনীতিকে টেকসই করতে রাখবে উল্লেখযোগ্য ভূমিকা। বর্তমানে অর্থনৈতিক কার্যক্রম সঠিক পথে আছে উল্লেখ করে ড. সেলিম জাহান বলেন, আমরা জানি অর্থনৈতিক বিশৃঙ্খলা-দুর্নীতির কারণে আমাদের যে প্রবৃদ্ধি সেটাতে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। সেখানে কি করা যেতে পারে সেটা সরকার দেখছে।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের মূল প্রশ্ন হওয়া উচিত—এই পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করা যাবে। এর মধ্যে কিছু উদ্যোগ স্বল্পমেয়াদী হলেও, বেশিরভাগই মধ্যমেয়াদী পদক্ষেপ হিসেবে বাস্তবায়ন করতে হবে। এটি মূলত নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর, যারা ক্ষমতায় এসে এই পরিকল্পনাগুলো কার্যকর করার পদক্ষেপ নেবে।

বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ সঠিক তথ্য-উপাত্ত নিশ্চিত করা। যা অর্থনৈতিক কৌশল ও পরিকল্পনা গ্রহণেও কার্যকর ভূমিকা রাখবে আগামী দিনে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD