শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন




মার্কিন পণ্যের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা কানাডার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ১১:০২ am
Justin Trudeau Prime Minister of Canada Justin Pierre James Trudeau জাস্টিন পিয়ের জেমস ট্রুডো Justin Trudeau জ্যুস্তাঁ ত্র‍্যুদো জাস্টিন ট্রুডো জাস্টিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর
file pic

মার্কিন পণ্যের ওপর মঙ্গলবার (৪ মার্চ) থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জাস্টিন ট্রুডো বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প যদি কানাডিয়ান পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক আরোপ করেন, তাহলে মঙ্গলবার থেকে কানাডা ১৫৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (১০৭ বিলিয়ন ডলার) মূল্যের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। ’

বিবৃতিতে ট্রুডো বলেন, ‘কানাডা সরকার মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে, এবং বাকি ১২৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে। ’

তিনি আরও বলেন, মার্কিন বাণিজ্য পদক্ষেপ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শুল্ক বহাল থাকবে। যদি মার্কিন শুল্ক বন্ধ না হয়, তাহলে আমরা বেশ কয়েকটি অ-শুল্ক ব্যবস্থা গ্রহণের জন্য প্রদেশ এবং অঞ্চলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তা অব্যাহত থাকবে।

এদিকে, কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প। মঙ্গলবার (৪ মার্চ) থেকেই নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে দেশ দুটির ওপর এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। কিন্তু সেই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD