শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন




১০ লাখ ই-রিটার্ন দাখিলকারীদের করযোগ্য আয় নেই: এনবিআর চেয়ারম্যান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫ ৪:৩০ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax
file pic

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ১৫ লাখ ই-রিটার্নের মধ্যে প্রায় ১০ লাখ করদাতার করযোগ্য আয় নেই। অর্থাৎ দুই-তৃতীয়াংশ ই-রিটার্ন দাখিলকারীদের আয় ৩.৫ লাখ টাকা করযোগ্য সীমার নিচে, অথবা তারা শূন্য রিটার্ন দাখিল করেছেন। এই পরিস্থিতি কাগজী রিটার্নের ক্ষেত্রেও একই ছিল।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে একটি প্রাক-বাজেট সভায় এ কথা বলেন তিনি। বর্তমান মুদ্রাস্ফীতির চাপ বিবেচনা করে করমুক্ত আয় সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকায় নেয়ার প্রস্তাব করে ইআরএফ।

এনবিআর চেয়ারম্যান বলেন, ডিজিটাল রিটার্নে রূপান্তর হলেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যদি আমরা করসীমা ৪ লাখ টাকা বা তার বেশি বাড়ানোর কথা ভাবি, তাহলে শূন্য রিটার্ন দাখিলকারীর সংখ্যা আরও ১ লাখ বাড়তে পারে।

তিনি বলেন, ‘আসল সমস্যা হল গুণগত করদাতার সংখ্যা বেশ কম। যদি আমরা এই করসীমাটি সামান্য বাড়াই, তাহলে অবশ্যই এ নিয়ে আলোচনা হবে।’ এছাড়াও এই পরিস্থিতিকে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন তিনি।

আবদুর রহমান খান বলেন, ‘এটি একটি চ্যালেঞ্জ-অতটা বড় নয়, তবে তবুও ভাবনার বিষয়। আমাদের মূল্যায়ন করতে হবে যে, আমরা কি এটি সমাধান করতে পারব কিনা। তবে আমি দৃড় বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা পারব।

তিনি বলেন, ‘আমরা কার্যক্রমের দক্ষতা এবং কর ফাঁকি শনাক্তকরণে যথেষ্ট মনোযোগ দিইনি। আমাদের এটি তদন্ত করা প্রয়োজন।’ তবে, এনবিআর মূল্য সংযোজন কর সংগ্রহ এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য একটি এলাকা ভিত্তিক কার্যকরী কৌশল চালু করতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD