শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন




ইউনূস-মোদির বৈঠক

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ২:৪৮ pm
yunus Chief Adviser Professor Muhammad Yunus and Indian Prime Minister Narendra Modi Shri Narendra Modi Narendra Damodardas Modi Prime Minister of India ভারত ভারতের ভারতীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদি মোদী नरेंद्र दामोदर दास मोदी নরেন্দ্র মোদি
file pic

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক গঠনমূলক ফলপ্রসূ ও অর্থবহ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ‍্য জানান।

এর আগে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

প্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনা ফেরত চাওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে উত্তেজনা তৈরির করা চেষ্টা করছেন, সেটিও মনে করিয়ে দেয়া হয়েছে নরেন্দ্র মোদিকে।

তিনি বলেন, স্বল্প সময়ের এ বৈঠকে সীমান্ত হত‍্যা বন্ধেও আলোচনা হয়। গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি কথা হয়েছে বলেও জানান প্রেস সচিব।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD