শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হবে: রেহমান সোবহান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৪:৫২ pm
Rehman Sobhan রেহমান সোবহান economist Centre for Policy Dialogue CPD সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি
file pic

ট্রাম্প প্রশাসনের অন্যায্য শুল্ক আরোপের কারণে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হবে। এশিয়ার দেশ বিশেষ করে উদীয়মান পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশের পণ্যের ভালো বিকল্প বাজার হতে পারে। মার্কিন শুল্ক সংক্রান্ত এক আলোচনায় সভায় এমন মূল্যায়ন তুলে ধরেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

মঙ্গলবার রাজধানীর বনানীর নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করে পলিসি রির্সার্স ইনস্টিটিউট –পিআরআই।

শুল্ক কারসাজির যুগে বাণিজ্যনীতি, বাংলাদেশ ও বৈশ্বিক পরিপ্রেক্ষিত –শিরোনামের আলোচনা সভা পরিচালনা করেন পিআরআইর চেয়ারম্যান ড. জাইদী সাত্তার।

প্যানেল আলোচনায় অংশ নেন গবেষণা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান ও গবেষণা সংস্থা রিসার্স অ্যান্ড পলিসি ইন্টিগ্রিশনের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক।

ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ঘোষণা সমালোচনা করে অধ্যাপক রেহমান সোবহান আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যের বিষয়টিকে এখন অস্ত্রে রূপান্তরিত করেছে। এ ধরণের শুল্কারোপ অন্যায্য এবং বিশ্ববাণিজ্য সংস্থা–ডব্লিউটিওর নীতির প্রতি অবহেলা। তবে শেষ পর্যন্ত এ শুল্ককাঠামো টেকসই হবেনা। খোদ যুক্তরাষ্ট্রই এ পদক্ষেপ থেকে কোন সুফল পাবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD