বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন




যে কারণে বিশ্বে অস্থির স্বর্ণের বাজার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ১১:৪৩ am
গহনা অলঙ্কার দুল চুড়ি হাড় সীতা পায়েল নূপুর অলংকার রুপার রুপা গয়না জুয়েলারি jewellery gold coin স্বর্ণ মুদ্রা সোনা gold gold mela ভাকুর্তার গয়না ভাকুর্তা গয়না Gold সোনা
file pic

বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের শুল্কারোপের পর বিশ্ববাজারে বড় পতনের মুখে পড়েছিল স্বর্ণের দাম। তবে ঘুরে দাঁড়িয়ে ফের বাড়তে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম। এরই মধ্যে বিশ্ববাজারে চরম অস্থিরতার মাঝে প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের দাম ৩ হাজার ২০০ ডলারের মাইলফলক ছাপিয়ে গেছে।

শুক্রবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আউন্সপ্রতি স্বর্ণের দাম প্রথমবারের মতো ৩ হাজার ২১৭ দশমিক ১৮ ডলার স্পর্শ করে নতুন রেকর্ড করেছে। ডলারের দরপতন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের জেরে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ যখন তুঙ্গে ঠিক তখনই বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন। আর এতেই হু হু করে বাড়ছে মূল্যবান ধাতুটির বাজার দর।

শুল্ক ছাড়াও বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের বারের চাহিদা, ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদের হার কমানোর প্রত্যাশা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা এবং স্বর্ণ-সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলে বর্ধিত প্রবাহও এই বছর ধাতুটির বর্ধিত চাহিদা তৈরিতে ইন্ধন জুগিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২১৭ দশমিক ৭৮ ডলারে। বুলিয়ন সেশনের শুরুতে যা ৩ হাজার ২১৯ দশমিক ৮৪ ডলারের সর্বকালের সর্বোচ্চ মূল্য ছুঁয়েছে; যা সপ্তাহের জন্য ৬ শতাংশের বেশি বেড়েছে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ হাজার ২৩৬ ডলারে বেচাকেনা হচ্ছে।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রোর প্রধান ইলিয়া স্পিভাক বলেছেন, ‘এই মুহূর্তে মার্কিন ডলারের দ্রুত দুর্বলতা স্বর্ণের প্রত্যাবর্তনের প্রধান চালিকাশক্তি বলে মনে হচ্ছে।’

ট্রাডু ডট কমের সিনিয়র বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ‘স্বর্ণ তার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে আকর্ষণ ফিরে পেয়েছে এবং দাম নতুন করে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD