শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন




সিঙ্গাপুরে বিক্রি হবে ওয়ালটনের পণ্য, পরিবেশক নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:১৩ pm
Walton Logo ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ walton
file pic

এখন থেকে সিঙ্গাপুরে পাওয়া যাবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পণ্য। সম্প্রতি দেশটিতে পরিবেশক নিয়োগ দিয়েছে ওয়ালটন।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, সিঙ্গাপুরের ফ্লেয়ার এম অ্যান্ড ই পিটিই লিমিটেড নামের প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের বছরের চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাইটেক। অর্থাৎ আগামী পাঁচ বছর সিঙ্গাপুরে ওয়ালটনের পণ্য বিক্রি করবে এই ফ্লেয়ার এম অ্যান্ড ই।

এই চুক্তির অধীনে ফ্লেয়ার এম অ্যান্ড ই সিঙ্গাপুরে ওয়ালটনের রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, টেলিভিশন ও রান্নার সরঞ্জামের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে।

এ ছাড়া সম্প্রতি লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের ঘোষণা দিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সম্প্রতি কোম্পানির ৪৪তম পর্ষদ সভায় এই ব্যাটারি উৎপাদনের অনুমোদন দেওয়া হয়। সেই সঙ্গে জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে বলেও সম্প্রতি জানানো হয়েছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ওয়ালটন হাইটেকের শেয়ারপ্রতি আয় হয়েছে ১২ টাকা ৯৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১৩ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ২৫ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল ঋণাত্মক ১ টাকা ৮৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২২ টাকা ৮৮ পয়সা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD