শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন




বাংলাদেশসহ ১৪ দেশের ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করলো সৌদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩১ মে, ২০২৫ ৮:৪২ pm
hajj Hajj Muslims perform Umrah Grand Mosque Saudi holy city Mecca Saudi Arabia KSA Islamic pilgrimage Mecca Saudi Arabia holiest city Muslims mandatory religious duty ইসলাম ওমরাহ Saudi kaba mecca mokka hajj সৌদি Kaba hajj islam makka macca baitulla হজ কাবা মক্কা বাইতুল্লাহ ইসলাম Outlookbangla.com আউটলুকবাংলা ডটকম macca makka kaba ওমরাহ hajj hajj-saudi-হজযাত্রী hajj saudi হজযাত্রী
file pic

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা চলতি জুন মাসের শেষ পর্যন্ত স্থগিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। একই সময়ে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার মতো আরও বেশ কয়েকটি ভিসা বিভাগও সাময়িকভাবে স্থগিত থাকবে।

শনিবার এক খবরে আরব টাইমস এই তথ্য জানায়। খবরে বলা হয়, ১৪টি দেশের নাগরিকদের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা কোটা’ উল্লেখযোগ্যভাবে সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। হজ মৌসুমের সমাপ্তির সঙ্গে এ সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ, যা দেশটির বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ ভ্রমণ পরিচালনা এবং ব্যস্ত সময়ে নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিতের বৃহত্তর প্রচেষ্টার অংশ। এ পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।

আরও যেসব দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা স্থগিত করা হয়েছে, সেগুলো হলো– মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরক্কো।

‘ব্লক ওয়ার্ক ভিসা’ হলো একটি পূর্ব-অনুমোদিত কোটা, যা সৌদি নিয়োগকর্তাদের নির্দিষ্টসংখ্যক বিদেশি নাগরিককে নিয়োগের অনুমতি দেয়। একবার একটি কোটা অনুমোদিত হলে প্রতিষ্ঠানগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD