শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন




ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবে বিস্ফোরণ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১১:০৬ am
missaile Missile iran হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
file pic

ইসরাইলের তেলআবিব লক্ষ্য করে ইরান অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরাইল। হামলা শুরুর পর ইসরাইলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। তেলআবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ইসরাইলের দিকে ছুটে চলা ইরানি ক্ষেপণাস্ত্রের পেছনে ড্রাগনের মতো ধোঁয়ার রেখা ছড়াচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস ৩-এর ১২তম ওয়েভে তারা দূরপাল্লার সেজ্জিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

আল জাজিরা জানিয়েছে, ইরানের পালটা হামলা চলাকালেও তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD