শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন




একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত: রাশিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২২ জুন, ২০২৫ ৭:১৫ pm
সের্গেই কুজুগেটোভিচ শোইগুর Сергей Кужугетович Шойгу রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রী Sergei Kuzhugetovich Shoigu Minister of Defence of the Russian Federation রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মস্কো Russia Ukraine Russo-Ukrainian russian ukraine War ইউক্রেন রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধ
file pic

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান

ইরানকে একাধিক দেশ সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের প্রধান দিমিত্রি মেদভেদেভ। এক্সের ভেরিফাইড অ্যাকাউন্টের এক পোস্টে তিনি লিখেছেন, এখন আমরা সরাসরি বলতে পারি যে, পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কাজ ভবিষ্যতেও চলতে থাকবে। একাধিক দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। এছাড়া ইরানে হামলা চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধের সূচনা করেছে বলেও মন্তব্য করেছেন মেদভেদেভ। তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট লিখেছেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীতে শান্তি স্থাপনের ম্যান্ডেড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। তবে এখন তিনি নিজেই নতুন যুদ্ধের সূচনা করলেন। এর মাধ্যমে ট্রাম্প নোবেল জিততে পারবেন না।

এদিকে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা লিওনিদ স্লুটস্কি। টেলিগ্রাম চ্যানেলে তিনি লিখেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সামরিক কোনো কারণ নেই। এছাড়া আন্তর্জাতিক আইন অমান্য করে এমন হামলার কোনো ন্যায্যতা দাঁড় করাতে পারবে না তারা। এমন সহিংসতার পরিণতি এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়ার হুমকি দিচ্ছে। কেননা তেহরানের প্রতিক্রিয়ার অনিবার্যতা সম্পর্কে জ্ঞাত আছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতি তৃতীয় বিশ্ব যুদ্ধের ঝুঁকি বাড়ায় বলেও উল্লেখ করেন রাশিয়ার বিরোধী দলীয় ওই নেতা।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, এখন যে যুক্তিই দেয়া হোক যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ ও সংস্থাটির নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। এমন আগ্রাসন বন্ধের আহ্বান জানায় রাশিয়া। পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে দেশটি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD