শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন




আইএইএ-এর সঙ্গে সম্পর্ক স্থগিতে সম্মত ইরানের পার্লামেন্ট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৭:৩১ pm
Ali Hosseini Khamenei president of Iran from 1981 to 1989 সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ী سید علی حسینی خامنه‌ای‎‎ ইরানি সর্বোচ্চ নেতা। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের রাষ্ট্রপতি ছিলেন আলি খামেনি Sayyid Ebrahim Raisolsadati Ebrahim Raisi President of Iran ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান Iran Tehran ইরান তেহরান ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran সায়্যিদ ইব্রাহিম রাইসুল সাদাতি سید ابراهیم رئیس‌الساداتی‎‎
file pic

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। বার্তা সংস্থা মেহের নিউজ জানায়, বুধবার পার্লামেন্ট অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট দেন ২২১ জন সদস্য। প্রস্তাবের বিপক্ষে কোনো প্রতিনিধি ভোট দেননি।

গত শনিবার বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।

ইরান বলছে, সার্বভৌমত্ব, নিজ দেশের স্বার্থ এবং জনগণকে রক্ষার অধিকার তাদের রয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থা (এইওআই) ঘোষণা করেছে যে এই হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি লঙ্ঘন করেছে।

ইরানে মোসাদের ৩ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকরইরানে মোসাদের ৩ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, এরআগে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন একটি খসড়া অনুমোদন করে যাতে সরকারকে আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে বলা হয়।

কমিশন সংস্থার প্রতিবেদনকে ইরানের ওপর হামলার অজুহাত বলে অভিহিত করে।

পরিকল্পনা অনুযায়ী, নিরীক্ষণ ক্যামেরা স্থাপন, পরিদর্শন এবং সংস্থায় রিপোর্ট প্রদান এর মতো কার্যক্রম স্থগিত থাকবে, যদি না ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।

ইরানের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তার মতে, ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের দায়িত্ব পালন করেনি এবং একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি: পেন্টাগনইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি: পেন্টাগন
আইএইএ-এর সর্বশেষ প্রতিবেদনে, ইরানকে অসহযোগিতার জন্য সমালোচনা করা হয়েছে।

সংস্থাটি ইরানকে অঘোষিত পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বলেছিলো এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

ইরানি পার্লামেন্টের এই পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাগুলোর সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা ও এর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD