শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন




অপারেশন ট্রু প্রমিস ৪’ নামে ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ৮৮তম হামলা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১০:৫১ am
ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইল ও এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, উত্তর ইসরাইলে দক্ষিণ লেবাননে হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমোনা ও বনেই ব্রাককেও আঘাত করা হয়েছে। এ ছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

আইআরজিসি বলেছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, ‘আমরা অপারেশন ট্রু প্রমিস ৪-এর ৮৮তম দফা হামলা চালিয়েছি। এই অভিযান উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকায় জায়নবাদী বাহিনীর সমাবেশস্থলগুলোকে লক্ষ্যবস্তু করার শুরু।’

সংস্থাটি আরও জানিয়েছে, সাফেদ শহরের উত্তরে ‘সামরিক কমান্ড কেন্দ্র’ এবং বিভিন্ন ‘কৌশলগত স্থান ও সামরিক কেন্দ্রে’ আঘাত হানা হয়েছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD