বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন




জনরায় সত্বেও সংবিধান সংস্কারে শপথ না নিয়ে পুরোনো পথে হাটছে বিএনপি: সুজন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৫:৫৭ pm
Badiul Alam Majumdar বদিউল আলম মজুমদার Shushashoner Jonno Nagorik SHUJAN sujan logo সুশাসনের জন্য নাগরিক সুজন
file pic

জনরায় সত্বেও সংবিধান সংস্কারে শপথ না নিয়ে পুরোনো পথে হাটছে বিএনপি, এমন মন্তব্য করেছেন ‍সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ক এক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

সুজন সম্পাদক বলেন, অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি সরকার। তারা এটি নিয়ে টালবাহানা করছে। অতীতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যারা ক্ষমতায় এসেছে তাদের কেউই জনগনের জন্য কল্যাণ বয়ে আনেনি।

বদিউল আলম মজুমদার বলেন, আমরা পুরোনো পথে হাঁটতে চাই না। আবারও স্বৈরাচারী ব্যবস্থা দেখতে চাই না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অপরিহার্য। কারণ, এটি জনগণের রায়ের পক্ষে এবং এটাই শেষ কথা। এতে কোনো যদি বা কিন্তুর সুযোগ নেই।

কোনো অজুহাত না দেখিয়ে ১৮০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD