মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন




আল-আকসা মসজিদ খুললো ৪০ দিন পর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ ৪:০৪ pm
Al-Aqsa Mosque হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় আল-আকসা
file pic

টানা ৪০ দিন বন্ধ থাকার পর পবিত্র আল-আকসা মসজিদ পুনরায় খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে মসজিদটি খুলে দিলে এতে মুসুল্লিদের ঢল নামে। দখলদার ইসরাইলের নানান বাঁধা সত্ত্বেও প্রায় ৩ হাজার মুসুল্লি মসজিদটিতে প্রবেশ করে নামাজ আদায় করে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পরপরই মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরাইল বাহিনী। আল-আকসা বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এ বছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদুল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। বুধবার যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরাইল। এখবর দিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা।

এর আগে ঈদুল ফিতরের দিন মসজিদের প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD