শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন




ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহুর সম্মতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১১:২১ am
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু নেতানিয়াহু
file pic

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার অনুরোধে লেবাননে হামলা কমাতে রাজি হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন এবং ইসরাইল তাদের সামরিক অভিযান ‘স্কেলিং ব্যাক’ বা কমিয়ে আনবে বলে আশ্বাস পেয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি বিবির (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি, তিনি এটাকে কিছুটা কমিয়ে আনবেন। আমার মনে হয় আমাদের একটু লো-কি থাকা উচিত।’

মঙ্গলবার এক মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। এই যুদ্ধ দ্রুত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

আগামী শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল বৈঠকে বসার কথা রয়েছে, যেখানে এই সংঘাতের স্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করা হবে।

ট্রাম্প এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি শান্তিচুক্তি হওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’।

তিনি বলেন, ‘বৈঠকে তারা (ইরান) মিডিয়ার চেয়ে ভিন্নভাবে কথা বলে—অনেক বেশি যুক্তিসঙ্গত হয়। তারা যেসব বিষয়ে রাজি হওয়া দরকার, সেগুলোতে রাজি হচ্ছে।’

তবে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘চুক্তি না হলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে উঠবে।’

লেবাননে ইসরাইলের বড় হামলা

দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওয়াশিংটন-তেহরান যুদ্ধবিরতির পরও এই হামলা অব্যাহত রয়েছে।

গত মাসের শুরুতে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর বুধবার লেবাননে অন্যতম বড় হামলা চালায় ইসরাইল।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন।

ইসরাইলের এই হামলা বাড়তে থাকায় দক্ষিণ লেবাননে পুনরায় দখলদারিত্বের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই দখল লিতানি নদী পর্যন্ত বিস্তৃত হতে পারে।

সামগ্রিক পরিস্থিতিতে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সম্ভাব্য শান্তি প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD