বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন




যুদ্ধবিরতি চলাকালে কোনো হামলা চালায়নি ইরান: আইআরজিসি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ১১:২৮ am
ইরান বাংলাদেশ Iran Tehran ইরান তেহরান Iran Tehran ইরান তেহরান Bangladesh Iran
file pic

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী ‘কোনো দেশের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি’। এমনটাই জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবরের প্রতিক্রিয়ায় আইআরজিসি এই বিবৃতি দেয়।

আইআরজিসি বলেছে, ‘গণমাধ্যমে প্রকাশিত এই খবরগুলো যদি সত্য হয়ে থাকে, তবে এটি নিঃসন্দেহে জায়নবাদী শত্রু (ইসরাইল)অথবা আমেরিকার কাজ।’

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যদি কোনো লক্ষ্যবস্তুতে ‘আঘাত হানে’, তবে তা দাপ্তরিক বিবৃতির মাধ্যমে ‘সাহসের সঙ্গে ঘোষণা’ করবে।

সূত্র: আল–জাজিরা




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD