বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন




পাকিস্তানে নিরাপত্তা অভিযানে পাঁচ সেনাসহ নিহত ১২

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৯:৫৭ am
Bangladesh–pakistan বাংলাদেশ-পাকিস্তান Bangladesh pakistan বাংলাদেশ পাকিস্তান
file pic

পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে বেলুচিস্তানের বারখান জেলায় সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনায় পাঁচ সেনা নিহত হন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয, বুধবার (১৩ মে) সকালে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস বেলুচিস্তান বারখান জেলার নোশাম এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত সন্ত্রাসীদের নির্মূল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি দলের অবস্থান শনাক্ত করে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।

এই সংঘর্ষে সাত সন্ত্রাসী নিহত হয় বলে জানায় সামরিক বাহিনী। এ ছাড়া নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD