বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন




১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ ১২:৫৭ pm
HSC এইচএসসি class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic
file pic

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দীর্ঘদিনের ছুটি শুরু হতে যাচ্ছে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান এবং মাদরাসাগুলোয় একযোগে কার্যকর হবে এই ছুটি।

তবে শিক্ষার্থীরা ২১ মে (বৃহস্পতিবার) ক্লাস শেষে ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। কেননা, ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার হওয়ার কারণে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ কার্যকর হবে ২৪ মে থেকে। এর আগে ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবার দিনই হবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কর্মদিবস। ফলে ২২ মে থেকে ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

কোন প্রতিষ্ঠান কবে খুলবে:
ছুটির তালিকা অনুযায়ী- সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোয় ছুটি থাকবে ২৪ মে থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। তারপর ৫ ও ৬ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুন (রোববার) থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হবে।

এ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

এদিকে দেশের সব মাদরাসায়- আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে আরও দীর্ঘ হচ্ছে ছুটি। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হয়ে ছুটি থাকবে ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন (রোববার) থেকে শ্রেণিকক্ষ খুলবে।

এ কারণে মাদরাসার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২১ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD