রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন




ইরান যুদ্ধে অস্ত্র ‘কমে যাওয়ায়’ উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১০:০৭ am
ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি স্মারকে অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি বর্তমানে তীব্র সংকটে থাকা বিভিন্ন ধরনের গোলাবারুদ দ্রুত সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বুধবার (৫ আগস্ট) মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান। সেখানে তিনি ২১ দিনের মধ্যে এমন পরিকল্পনা জমা দিতে বলেন, যাতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানো এবং সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

ফেইনবার্গ বলেন, ‘বছরের পর বছর ধরে চলা উন্নয়ন প্রক্রিয়া আর গ্রহণযোগ্য নয়। আমাদের এখনই অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কার্যক্রমের গতি নাটকীয়ভাবে বাড়াতে হবে।’

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে এই খবর উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে ‘বিপুল পরিমাণ’ গোলাবারুদ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD