সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন




শুক্রবার থেকে দেওয়া হবে রেলের অগ্রিম টিকিট

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৯:৩৩ pm
rail ticket tickets online Point of Sales Railway buy train রেলওয়ে টিকিট যাত্রী রেল ভবন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী কালোবাজারী ভ্রমণ টিকিটিং ট্রেন টিকিটিং পস মেশিন পাসপোর্ট নিবন্ধন এনআইডি জন্মনিবন্ধন সনদ আন্তঃনগর ফটোকপি আইডি কার্ড টিটিই জরিমানা রিফান্ড রেলের টিকিট রেল টিকিট rail railways রেলমন্ত্রী train Rail Railway Setu Bridge রেলওয়ে সেতু রেল ট্রেন train duel platform railway train
file pic

আসন্ন ঈদ যাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল) থেকে বিক্রয় করা হবে। আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ শুধুমাত্র অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপ্রিল বিক্রয় হবে ১৭ এপ্রিলের, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট।

ঈদের ফেরত যাত্রার টিকিট বিক্রয় করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রয় হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিলের বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট।ঈদ উপলক্ষে আন্তঃনগর মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮- ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃনগর বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের পূর্ব দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন সমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD