শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন




হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ১১:০০ am
chairperson Begum Khaleda Zia চেয়ারপার্সন খালেদা জিয়া Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Khaleda Khaleda Zia
file pic

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার মধ্যরাতে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এর পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হঠাৎ করে শারীরিক কিছু জটিলতার কারণে সোমবার রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

এর আগে ২৯ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন হাসপাতালে ভর্তি থেকে ৪ মে বাসভবনে ফেরেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD