সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন




ঈদের দিন সকালেও ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জুন, ২০২৩ ২:১৪ pm
Natural disaster প্রাকৃতিক দুর্যোগ Cyclone Storm winds wind atmosphere natural environment heavy fall rain snow hail violent outbreak thunder lightning unaccompanied Disaster বজ্র ঘূর্ণিঝড় কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি তীব্র বজ্রপাত দুর্যোগ আবহাওয়ায় বিদ্যুৎচমক তুষারপাত বায়ুপ্রবাহ দাবানল বৃষ্টি Sign Sanket Signal fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel cox bazar sea beach sent martin launch ticket cabin crew Bay of Bengal Cheradip সিগন্যাল ঘূর্ণিঝড় হুঁশিয়ারি সংকেত জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর বঙ্গোপসাগর জাহাজ পর্যটন বান্দরবান trawler bandarban tourism recreation venues resorts ship china war launch sea যুদ্ধ জাহাজ মংলা মোংলা পায়রা সমূদ্রবন্দর sign cyclone weather প্রাকৃতিক rain ঝড়-বৃষ্টি
file pic

বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকালেও রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামীকাল সকালেও ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হবে। স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ কমবেশি হবে।’

কাল সারাদিনই বৃষ্টি হতে পারে উল্লেখ করে আবদুর রহমান খান আরও বলেন, ‘কাল সকালে যে বৃষ্টি হবে, সারাদিনই থেমে থেমে তা অব্যাহত থাকতে পারে।’

গতকালও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি আজও অব্যাহত আছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানান আবহাওয়াবিদ আবদুর রহমান খান।

আজ সকাল ৯টায় দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বিজ্ঞপ্তিতে দেশের ৮ বিভাগের ৪৪টি স্থানের পরিস্থিতি রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই ৪৪ স্থানের মধ্যে দিনাজপুর ছাড়া বাকি ৪৩ স্থানেই বৃষ্টিপাত হয়েছে।

এই সময়ে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীতে। আর রাজধানীতে এই সময়ে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD