শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন




বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি ভারতীয় হ্যাকারদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ৪:৩১ pm
ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক VPN Virtual private network সাইবার Cyber Crime Awareness Foundation CCA Foundation সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিসিএ ফাউন্ডেশন Data Privacy Week সাইবার সাইবার Cyber Crime Awareness Foundation CCA Foundation সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন সিসিএ ফাউন্ডেশন Data Privacy Week সাইবার সিকিউরিটি অডিট exposed Data Leak Data block Data Entry Leaked গোপন নথি ফাঁস ডাটা এন্ট্রি ইলেকট্রনিক ডেটা একাউন্ট তথ‍্য ফাঁস ডেটা ফাঁস ডাটা ফাঁস Digital banking Digital bank ডিজিটাল ব্যাংক ডিজিটাল ব্যাঙ্কিং Central Bank কেন্দ্রীয় ব্যাংক Bangladesh Bank bb বাংলাদেশ ব্যাংক বিবি bb
file pic

ভারতীয় হ্যাকাররা দাবি করেছে, সাইবার আক্রমণের শিকার হয়েছে বাংলাদেশের ২৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট। ফাঁস করা হয়েছে কয়েক হাজার তথ্য।

তাদের দাবি, হ্যাকিংয়ের শিকার হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসের ওয়েবসাইট।

এদিকে, হ্যাকিংয়ের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে নির্বাচন কমিশনের সার্ভার। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের সেবা সীমিত করা হয়েছে।

১৫ আগস্টকে সামনে রেখে বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি ছিল। এ হুমকির পর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। এ সতর্কতার মধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে তথ্য ফাঁসসহ কয়েকটি সাইবার হামলা হয়েছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর তথ্য রয়েছে।

ভারতীয় হ্যাকারদের দাবি, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেড তথ্য দখলে নিয়েছে তারা। ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল থেকেও কিছু তথ্য ফাঁস করেছে হ্যাকাররা।

আরও যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে, তার মধ্যে আছে—বিভিন্ন পুলিশ ইউনিট, টিকেটিং ওয়েবসাইট ও ব্যাংক ওয়েবসাইট।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD