শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন




এবার সেরা ভ্যাটদাতার পুরস্কার পাচ্ছে যে ৯ প্রতিষ্ঠান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৯:৩৫ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর NBRএনবিআরভবন
file pic

সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। উৎপাদন, ব্যবসা ও সেবা— এ তিন শ্রেণিতে তিনটি করে প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হবে। বুধবার (২৯ নভেম্বর ) এনবিআরের ভ্যাট বিভাগ এ তালিকা প্রকাশ করেছে। প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান পাচ্ছে সেরা ভ্যাটদাতার পুরস্কার।

কয়েক বছর ধরে নিয়মিতভাবে সেরা ভ্যাটদাতার সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ। ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে এবার এসব প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে।

পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—

উৎপাদন খাত:

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ব্যবসা খাত:

গাজীপুরের ওয়ালটন প্লাজা, গুলশানের ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো করপোরেশন লিমিটেড।

সেবা খাত:

বিকাশ লিমিটেড, তেজগাঁওয়ের ব্র্যাক-আড়ং ও নগদ লিমিটেড।

প্রসঙ্গত, যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন), ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান ও নিয়মিত ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমাদানের মতো বৈশিষ্ট্য আছে; সেসব প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়ার জন্য বিবেচনা করা হয়।

এ ছাড়া জেলা পর্যায়ে ১৩৮টি প্রতিষ্ঠান সেরা ভ্যাটদাতার পুরস্কার পাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD