কামরান তানভিরুর রহমান ২০২৪ সালের জন্য মেট্রপলিট্যান চেম্বার অফ কমার্স এন্ড ইণ্ডাষ্ট্রী, ঢাকা (এমসিসিআই) এর সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৯ নভেম্বর ২০২৩ রবিবার অনুষ্ঠিত নতুন বোর্ডের প্রথম সভায় সর্ব সম্মতিক্রমে পরিচালনা পর্ষদের সদস্যরা তাকে নির্বাচিত করেন, যা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত এমসিসিআইয়ের ১১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিশ্চিত করা হয়।
রহমান বাংলাদেশের পাট ও চা খাতের একজন নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস লিমিটেড এবং কাপনা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২৩-২০২৫ সালের জন্য বাংলাদেশ চা এসোসিয়েশন-এর চেয়ারম্যান। তিনি অ্যাডভান্সড ক্যামিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং একই গ্রুপের কিছু সাবসিডিয়ারির স্বতন্ত্র পরিচালক। রহমান ২০২২ এবং ২০২৩ সালে এমসিসিআই’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। ইতিপূর্বে তিনি ২০১৩ সালে এমসিসিআই-এর সহ-সভাপতিও ছিলেন। তিনি ২০০৭-২০০৯ এবং ২০১৭-২০২১ সালে বাংলাদেশ এমপ্লয়াস্র্ ফেডারেশনের (বিইএফ) সভাপতি ছিলেন। জনাব রহমান ২০০৯-২০১২, ২০১২-২০১৪ এবং ২০১৪-২০১৭ মেয়াদে আন্তর্জাতিক শ্রম সংস্থা , জেনেভা-এর গভর্নিং বডির সদস্য (মালিকগ্রুপ) ছিলেন। একই সময়ে তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ এমপ্লয়ার্স এর আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।
হাবিবুল্লাহ এন. করিম ২০২৪ সালের জন্য মেট্রপলিট্যান চেম্বার অফ কমার্স এন্ড ইণ্ডাষ্ট্রী, ঢাকা (এমসিসিআই) এর নতুন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। করিম টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ২০০৮-২০০৯ এবং ২০০২-২০০৩ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতি ছিলেন। তিনি ২০১৯-২০২১ সালে বাংলাদেশ এমপ্লয়ার্স্ ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের সাবেক চেয়ারম্যানের পাশাপাশি ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ছিলেন। এছাড়াও তিনি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রিকায় নিয়মিত কলাম লেখক।
মিজ সিমিন রহমান ২০২৪ সালের জন্য মেট্রপলিট্যান চেম্বার অফ কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রী, ঢাকা (এমসিসিআই)-এর নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। মিজ রহমান একজন বাংলাদেশী ব্যবসায়িক ব্যক্তিত্ব এবং দেশের অন্যতম বৃহৎ এবং সবচেয়ে বৈচিত্রময় সংগঠন ট্রান্সকম লিমিটেডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ট্রান্সকম গ্রুপের আওতাধীন সকল প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য এবং পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রান্সকম লিমিটেড মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড (দেশের শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশক), রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স লিমেটেড এবং পূবালী ব্যাংক লিমিটেড-এর অন্যতম প্রধান স্টেকহোল্ডার। এছাড়াও মিজ রহমান দেশের অন্যতম বৃহৎ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকায়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ কতিপয় ট্রান্সকম সাবসিডিয়ারি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্বরত আছেন। ৬৭টির অধিক দেশে ঔষধ রপ্তানিকারী এসকায়েফ হলো বিশে^র প্রথম কোম্পানি যা নভো নরডিস্কের সাথে অংশীদারিত্ব করে আধুনিক পেন-ফিল ইনস্যুলিন তৈরী করে; এবং কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রথম জেনেরিক রেমডেসিভির, মোলনুভপিরাভির ও প্যাক্সলোভিড চালু করেছে। এসকায়েফ তার ইনজেকশনযোগ্য এবং সেবনযোগ্য ঔষধের জন্য মার্কিন এফডিএ অনুমোদনপ্রাপ্ত বাংলাদেশের প্রথম এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কতিপয় কোম্পানির মধ্যে অন্যতম।
এছাড়াও মিজ রহমান ট্রান্সকম বেভারেজ লিমিটেড (পেপসিকো বেভারেজের এক্সক্লুসিভ ফ্র্যাঞ্চাইজি), ট্রান্সকম কনজিউমার প্রোডক্টস লিমিটেড (বিশে^ প্রথম পেপসিকো ফুডস ফ্র্যাঞ্চাইজি) এবং বাংলাদেশের সর্ব বৃহৎ ডিস্টিবিউশন কোম্পানি, ট্রান্সকম ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড, মিডিয়াস্টার লিমিটেড (দেশের সর্বাধিক প্রচারিত, পঠিত ও স্বনামধন্য বাংলা সংবাদপত্র দৈনিক প্রথম আলোর প্রকাশক)-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। মিজ রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নির্বাহী বোর্ডের সদস্য। তিনি ফারাজ হোসেন ফাউন্ডেশন-এর চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন:
সৈয়দ তারেক মোঃ আলী, মডার্ন ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; তানভির আহমেদ, শেলটেক (প্রা:) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ নাসের এজাজ বিজয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা; তপন চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; মিজ উজমা চৌধুরী, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের পরিচালক; ড. আরিফ দৌলা, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; মোঃ সায়ফুল ইসলাম, পিকার্ড বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক; আরদাশীর কবির, সাতগাঁও টি এস্টেটের ম্যানেজিং পার্টনার; আনিস এ খান, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস কর্পোরেশনের পরিচালক; আদিব হোসেন খান, এফসিএ, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার; গোলাম মাইনুদ্দিন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং হাসান মাহমুদ, এফসিএ, এম. জে. আবেদিন এন্ড কো. এর অংশীদার। বিজ্ঞপ্তি