শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন




ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান সৈয়দ ফরহাত আনোয়ার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৯:১৯ pm
National Bank Limited NBL ন্যাশনাল ব্যাংক লিমিটেড এনবিএল
file pic

বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে ঢাবির সাবেক অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার।

পরিচালক হিসেবে আছেন- উদ্যোক্তাদের মধ্য থেকে পারভীন হক সিকদার, খলিলুর রহমান, শফিকুর রহমান ও মোয়াজ্জেম হোসেন। নতুন পর্ষদে আরও জায়গা পেয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সাউথইস্ট ব্যাংকের সাবেক এমডি এম কামাল হোসেন।

বৃহস্পতিবার ৭ সদস্যের এ নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

আগের পর্ষদের চেয়ারম্যান ছিলেন- প্রয়াত জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার। পরিচালক হিসেবে ছিলেন তাদের মেয়ে মনোয়ারা হক সিকদার, দুই ছেলে রন হক সিকদার ও রিক হক সিকদারসহ ৯ জন। তবে এই পরিবার থেকে কেবল পারভীন হক সিকদার নতুন পর্ষদে জায়গা পেয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD