শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন




ট্যাক্স গাইড ২০২৩-২৪ প্রকাশ করলো ঢাকা চেম্বার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৪:৪৪ pm
Dhaka Chamber of Commerce & Industry DCCI ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই
file pic

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সদস্যবৃন্দ সহ অন্যান্য ব্যবসায়ী সমাজের রাজস্ব প্রদানের প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ‘ট্যাক্স গাইড ২০২৩-২৪ প্রকাশ করেছে ঢাকা চেম্বার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)র সদস্য (কর আপীল ও অব্যাহতি) মোঃ ইকবাল হোসেন অদ্য ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ট্যাক্স গাইডটির মোড়ক উন্মোচন করেন। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী এবং সহ-সভাপতি মোঃ জুনায়েদ ইবনে আলী সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ উল্লেখ করেন গত দুই দশকের বেশি সময় ধরে ঢাকা চেম্বার তার সদস্যদের আয়কর, ভ্যাট, কাস্টমস আইনের পরিবর্তন সম্পর্কে অবহিত করার জন্য ডিসিসিআই ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে। তিনি বলেন, সম্প্রতি জারিকৃত ‘আয়কর আইন ২০২৩-এর আলোকে এবারের ট্যাক্স গাইডে আয়কর অংশের পরিবর্তন করা হয়েছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে আয়কর রির্টান, আপীল ও কর সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সহজে ও সাবলীলভাবে সম্পন্নে সহায়ক হবে।

দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের গতিধারা অব্যাহত রাখতে জিডিপিতে করের অবদান বৃদ্ধির উপর জোরারোপ করেন ডিসিসিআই সভাপতি। সেই সাথে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে করজাল সম্প্রসারণ, রাজস্ব প্রদানের প্রক্রিয়ার পুরোপুরি অটোমেশন নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট নীতিমালার সহজীকরণ ও সংষ্কারের উপর জোরারোপ করেন ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ। তিনি জানান, ডিসিসিআইর সদস্যবৃন্দের মাঝে প্রকাশিত ট্যাক্স গাইডটি বিনামূল্যে বিতরণ করা হবে এবং অন্যান্যরা নির্ধারিত ফি-এর মাধ্যমে চেম্বার সচিবালয় হতে ক্রয় করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)র সদস্য (কর আপীল ও অব্যাহতি) মো. ইকবাল হোসেন বলেন, ঢাকা চেম্বার নিয়মিতভাবে ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে, যা আয়কর প্রদানকারীদেরকে বিশেষ সহযোগিতা প্রদান করে এবং এ ধরনের উদ্যোগের জন্য তিনি ডিসিসিআইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, আয়কর একটি জটিল বিষয়, দেশের করাদাতাদের সুবিধার্থে আয়কর আইন ২০২৩ বাংলায় প্রণয়ন করা হয়েছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের কর প্রদান প্রক্রিয়া বোঝতে সহায়তা করবে। প্রনীত আইনটি ব্যবহারের করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হলে, তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করার আহ্বান জানান, যার মাধ্যমে আইনটির প্রয়োজনীয় সংষ্কাররের মাধ্যমে আরো যুগোপযোগী ও কর বান্ধব আইনে পরিণত হবে।

তিনি ব্যবসায়ীদের পাশাপাশি সকল করদাতাকে আইনটি চর্চা করার আহ্বান জানান। মো. ইকবাল হোসেন আরো বলেন, রাজস্ব আমাদের অর্থনীতির অন্যতম নিয়ামক এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রয়োজনীয় রাজস্ব আহরণের লক্ষ্যে দেশের রাজস্ব কাঠামোতে অটোমেশন ব্যবস্থা নিশ্চিতকরণে এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD