রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন




২০২৪ সালকে স্বাগত জানালো অকল্যান্ড

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ৫:১৬ pm
থার্টিফার্স্ট Thirty First Night থার্টি ফার্স্ট নাইট new year New Zealand Auckland অকল্যান্ড নিউজিল্যান্ড happy new year 1st January Australia Sydney Opera House sydney happy অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউস স্বাগত নববর্ষ নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা মেসেজ বার্তা স্টাটাস বাণী হ্যাপি নিউ ইয়ার আতসবাজি লাইট শো সূর্যাস্ত ১ জানুয়ারি new year sky lantern Kǒngmíng lantern Chinese lantern hot air balloon small fire sky lanterns festivities 天灯 天燈 ফিনিন tiāndēng কংমিং লন্ঠন চীনা লণ্ঠন আকাশ লন্ঠন উষ্ণ বায়ু বেলুন অগ্নিকুণ্ডফানুস
file pic

বিশ্বের কোনও বড় শহর হিসেবে সবার আগে আতশবাজির মধ্য দিয়ে নতুন ইংরেজি বছর ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে নিউ জিল্যান্ডের অকল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে ঘড়ির কাটা ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর একটি নিউ জিল্যান্ড। নতুন বছরকে আমন্ত্রণ জানানোর উৎসবে মেতে ওঠার ক্ষেত্রে বড় শহরগুলোর মধ্যে অকল্যান্ডের সুযোগ আসে সবার আগে। তবে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে। দেশটি নিউ জিল্যান্ডের কাছাকাছি অবস্থিত। এক ঘণ্টা আগে সেখানে নতুন বছরের আগমন হয়।

নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে সেখানে জড়ো হওয়া মানুষ। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা।

বিশ্বে সবার আগে ইংরেজি ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। ইএসএ আর্থ অবজারভেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটিতে নতুন বছরকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর এ খবর জানিয়েছে।

ডেইলি মিরর জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৪ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৩ ঘণ্টা এগিয়ে দেশটির সময়।

ক্যানবেরা টাইমস জানিয়েছে, কিরিবাতির বৃহত্তম দ্বীপ কিরিতিমাতিতে প্রথম নতুন বছর শুরু হয়েছে। এখানে প্রায় ৫০০ মানুষের বসবাস। নতুন বছরকে স্বাগত জানানো নিয়ে বড় কোনও আয়োজন ছিল না।

নিউ জিল্যান্ডের ভূখণ্ড চ্যাথাম আইল্যান্ড ১৫ মিনিট পরে নতুন বছরকে স্বাগত জানায়। এখানে প্রায় ৭০০ মানুষের বাস।

পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে ২০২৩ সালকে বিদায় এবং ২০২৪ সালকে বরণ করে নেবে পুরো বিশ্ব। প্রশান্ত মহাসাগরের দেশগুলো থেকে শুরু করে এশিয়া, ইউরোপ এবং সর্বশেষ আমেরিকার দেশগুলো নতুন বছরকে বরণ করবে।

কিরিবাতি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত। ১৯৯০ সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির ওপর দিয়ে যেত, যার ফলে কিরিবাতির দুই অংশে থাকত দুই তারিখ। পরে আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতির সর্বপূর্বের দ্বীপ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। ফলে কিরিবাতি জুড়ে এখন একটি তারিখই থাকে। সবার আগে সামোয়ার সঙ্গে পুরো কিরিবাতি উদযাপন করতে পারে ইংরেজি নববর্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD