রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন




গাজায় নিহতের সংখ্যা ২১৬০০ ছাড়ালো

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪ ১১:২৪ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা hamas গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা গাজা ফিলিস্তিনি- ইসরাইলি file pic
file pic

ইসরাইলি বাহিনীর নৃশংসতায় মৃত্যু উপত্যকা গাজা। দুই মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২১ হাজার ৬৭২ ফিলিস্তিনি। সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনীর হামলায় আহত ৫৬ হাজার ১৬৫ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুহীন হয়েছেন ২০ লাখের বেশি ফিলিস্তিনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আল-কুদরা সংবাদ সম্মেলনে বলেন, গেল ২৪ ঘণ্টায় গাজার মধ্যাঞ্চলের বেশ কয়েকটি ভবনে বিমান হামলায় প্রাণহানি ঘটেছে অন্তত ১৬৫ জন। অঞ্চলটিতে স্থল অভিযানের জন্য আরও সেনা মোতায়েন করেছে আইডিএফ।

এদিকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের হিসাব অনুযায়ী, প্রায় ৩ লাখ ২৬ হাজার ফিলিস্তিনি সংক্রামক রোগের কবলে পড়েছে।

গেল ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ৮ হাজার শিশু রয়েছে। ৬ হাজার ২০০ নারী। এখনো ৭ হাজার ৬০০ মানুষ গণনার বাইরে রয়েছে।

ফিলিস্তিনি মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, ইসরাইলি হামলার ফলে গাজায় ৫৫টি মসজিদ, তিনটি বিশ্ববিদ্যালয়, তিনটি গির্জা এবং পাঁচটি ভবন ধ্বংস হয়েছে। বিবৃতি অনুসারে, ১ হাজার ৮০০ শিশুসহ প্রায় ৬ হাজার জন এখনো নিখোঁজ রয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD