শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন




ফিলিস্তিনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল ‘মোজো’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪ ১০:২৬ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর অন্যতম ব্র্যান্ড ‘মোজো’। মোজোর বিক্রি করা প্রতিটি বোতল থেকে ১ টাকা যাচ্ছে এই ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডরের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম রুমন, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম এবং মোজো ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন মোজোর এই মহৎ উদ্যোগে দেশের মানুষের একাত্ত্বতা, সহযোগিতা ও ভালোবাসার প্রশংসা করেন এবং সেইসঙ্গে এই কাজে ভোক্তাদের অবদানের কথা উল্লেখ করেন। ভবিষ্যতেও মোজো এই ধরনের ভালো কাজে মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। [বিজ্ঞপ্তি]




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD