মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন




আমেরিকা-ব্রিটেন লোহিতকে ‘রক্তের সাগরে’ পরিণত করতে চায়: এরদোয়ান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪ ৫:৩৪ pm
Dhaka-Ankara Dhaka Ankara Ankara Turkey President Recep Tayyip Erdoğan তুর্কি ইস্তাম্বুল তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ তাইয়িপ এরদোয়ান এরদোগান
file pic

ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য আমেরিকা ও ব্রিটেনের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ওই দুই দেশ লোহিত সাগরকে ‘রক্তের সাগরে’ পরিণত করতে চায়।

শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের তিনি বলেন, ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনে ‘অসামঞ্জস্যপূর্ণ’ শক্তি প্রয়োগ করেছে। তিনি গাজা উপত্যকায় একই ধরনের শক্তি প্রয়োগের জন্য ইসরাইলকে অভিযুক্ত করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, শুক্রবার ভোররাতে যে হামলা হয়েছে তার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দিয়েছে। আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি যে, হুথিরা আত্মরক্ষা করার জন্য অত্যন্ত সফল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। তারা আমেরিকা ও ব্রিটেন উভয়ের হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে।

এর আগে শুক্রবার ভোররাতে যুদ্ধবিমান, রণতরী ও সাবমেরিন থেকে ইয়েমেনের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী।

গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক গণহত্যার জবাবে ইয়েমেনের সেনাবাহিনী ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে যে হামলা চালিয়ে আসছিল তার জবাব দিতে আমেরিকা ও ব্রিটেন এ হামলা চালিয়েছে। হুথি কর্মকর্তা আব্দুল কাদের আল-মোর্তজা এক্স পোস্টে জানিয়েছেন, ইঙ্গো-মার্কন-ইহুদিবাদী চক্র ইয়েমেনের রাজধানী সানা, হুদায়দা, সা’দা ও ধামার শহরে হামলা চালিয়েছে।

হুথি নেতারা বলেছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলগামী ও ইসরাইলি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলো হামলা চলতে থাকবে। এসব নেতা তাদের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে গঠিত টাস্কফোর্স প্রত্যাখ্যান করে বলেছিলেন, আমেরিকার সম্ভাব্য যেকোনো হামলার জবাব দেয়া হবে। পার্সটুডে




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD